ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার মাথায় গোবর ছাড়া কিছুই নাই : মতিয়া চৌধুরী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাথায় গোবর ছাড়া কিছুই নাই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত তুলে অপটিক্যাল ফাইবার বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা বিনামূল্যে পাইতাম। গ্রামে কথায় আছে, গাঁধা পানি খায় আংটাইয়া- সেটাই হয়েছে আমাদের বাংলাদেশে। পরে টাকা দিয়ে করতে হয়েছে আমাদের। সবার সঙ্গে যোগাযোগ করতে গেলে অপটিক্যাল ফাইবার লাগবেই লাগবে। তাই শেখ হাসিনা সারাদেশে অপটিক্যাল ফাইবার করেছে। 


বুধবার দুপুরে শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে সাত বছর পর আয়োজিত শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।মতিয়া চৌধুরী আরও বলেন, তখন নাকি রাষ্ট্রীয় নিরাপত্তার সিদ্ধান্ত সঠিক ছিল- আমার তো মনে হয়, খালেদা জিয়ার মাথায় গোবর ছাড়া কিছুই নাই। রাষ্ট্রীয় নিরাপত্তা আউট হয়ে যাবে বলেই ওইদিন অপটিক্যাল ফাইবার হতে দেয়নি। অথচ ওই অপটিক্যাল ফাইবার ব্যবহার করে খালেদা জিয়া তার ছেলের সঙ্গে কথা বলতে পারেন। না হলে উনি পারতেন না।


মতিয়া চৌধুরী আরও বলেন, বাস্তব সত্য হলেও বাঙালির যা অর্জন সবই শেখ হাসিনার হাত ধরে। আর বঙ্গবন্ধুতো বাংলাদেশটাই দিয়ে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যে স্লোগান দিছে ‘বার বার দরকার শেখ হাসিনা সরকার’, এটা প্রতিনিয়ত প্রমাণ করে দিয়েছি।


এর আগে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপিসহ অনেকেই। সম্মেলনে জেলা, উপজেলার আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑